০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম।

অভিযান শেষে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকেল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসাধীন রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস

ট্যাগ :

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশিত : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬