ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১১ (এগারো) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যাবহৃত একটি প্রাইভেটকারসহ লাদেন মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত লাদেন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার খাড়েরা গ্রামের ইমান উদ্দিনের ছেলে। জেলা পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে,
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ০৬:০৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম অত্র থানার দরিয়ারচর এলাকায় ১ টি সাদা প্রাইভেটকার যার রেজি: নং-ঢাকা মেট্টো-গ-৩২-০৮৩৭ আটক করে পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশী চালিয়ে উপরে উল্লেখিত গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান।
মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও প্রাইভেটকারসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে কসবা থানায় ১ টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকসহ গ্রেফতার এ-সংক্রান্ত বিষয়ে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করাসহ করা হয়েছে।
ডিএস./



















