০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ৪ মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামিদ্বয় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আজিজার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন একই এলাকার মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন হাতিবান্ধা উপজেলার উত্তর জাউরানী এলাকার হজরত আলীর ছেলে মোস্তাফিজার রহমান এবং একই এলাকার তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুন লালমনিরহাটে কর্মরত ১৫ বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ৪ জন মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে হাতিবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ শুনানি শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সামসুল আলম মিলন সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থ অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মাদক নির্মূলে এ রায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৬:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬