০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে ৮০০ ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০০ ঘনফুট বালু ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ৫ নম্বর সেতুর উত্তর পাশের ভাড়াউড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ছড়ার অপর পাড় দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ ঘনফুট বালু, বেলচা, টুকরি, স্ট্যান্ডসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী সময়ে এসব মালামাল নিষ্পত্তি করা হবে।

অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

ডিএস./

ট্যাগ :

গজারিয়ায় ২৪ জুলাইয়ের স্মৃতিচারণ: গুমের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন মারুফ মিয়াজি

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে ৮০০ ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

প্রকাশিত : ০৪:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬