০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

কালিহাতীতে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত তিন সঙ্গী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরও তিনজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার পারখী ইউনিয়নের তকেয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজনকে বহনকারী একটি মোটরসাইকেল কস্তুরীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করলো বাংলাদেশ ব্যাংক

কালিহাতীতে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত তিন সঙ্গী

প্রকাশিত : ০৩:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬