০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শেরপুরে সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ!

শেরপুরের ঝিনাইগাতি উপজেলা সীমান্ত এলাকায় ৬শ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার (৮ আগষ্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ৬শ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

এবিষয়ে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) এস এম নূর মোহাম্মদ জানান, এঘটনায় মাদক চোরাকারবারীর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এব্যাপারে ঝিনাইগাতি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করলো বাংলাদেশ ব্যাংক

শেরপুরে সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ!

প্রকাশিত : ০৩:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬