০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

মাটিরাঙ্গা সীমান্তে ২৩ বিজিবির অভিযান: ৭ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৩ বিজিবি যামিনীপাড়া জোন।

রোববার (৯ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

২৩ বিজিবি যামিনীপাড়া জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর আনুমানিক ৫টার দিকে তানাক্কাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে ‘পানির পয়েন্ট’ নামক স্থানে (জিআর-৮৪৬৭৯৮, এমএস ৭৯এম/১৫) পৌঁছালে টহল দলের সদস্যরা মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান।পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রকারের ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে এ সময় গরুগুলোর সঙ্গে কোনো মালিক বা চোরাকারবারিকে পাওয়া যায়নি।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা গরুগুলোর সিজার মূল্য সর্বমোট ৭ লাখ ৫০ হাজার টাকা। গরুগুলো সিজার করে শুল্ক অফিস, সীতাকুণ্ড, চট্টগ্রামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও টহলের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমন, নারী ও শিশু পাচার এবং পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। সীমান্তে অবৈধভাবে পণ্য ও গবাদিপশু পাচারসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :

ভরা মৌসুমেও কপালে জুটছে না ইলিশ, দাম বেশ চড়া

মাটিরাঙ্গা সীমান্তে ২৩ বিজিবির অভিযান: ৭ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

প্রকাশিত : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬