০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রেল কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তর প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (৭ আগস্ট) সিল্কসিটি ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী কয়েকজন যাত্রীকে জরিমানা করাকে কেন্দ্র করে রেলওয়ের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে। দায়িত্ব পালনরত কর্মকর্তাদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত।

মানববন্ধনে বক্তব্য দেন লালমনিরহাট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. ফেরদৌস, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা যাত্রীসেবা ও রেলের নিয়ম-কানুন বাস্তবায়নে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ভবিষ্যতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ডিএস./

ট্যাগ :

শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন

রেল কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

প্রকাশিত : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬