এস.এস.সি পরীক্ষায় এ. কে. স্কুল এন্ড কলেজ থেকে ২৭৮ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫.০০ পেয়েছে।
দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান এ. কে. স্কুল এন্ড কলেজ থেকে ২০২৬ সালে এস.এস.সি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১৫০ জন। মোট উত্তীর্ণ ১১০০ জন। পাশের হার ৯৫.৬৫%। জিপিএ-৫: ২৭৮ জন।
ফলাফল প্রকাশের পর জিপিএ-৫.০০ পাওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। উত্তীর্ণ শিক্ষার্থীরা স্কাউট ব্যান্ড বাজিয়ে আনন্দ প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন জিপিএ-৫.০০ প্রাপ্ত এবং উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানের এই গৌরবময় সাফল্যে ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-২, অভিভাবক সদস্য ও শিক্ষক কর্মচারী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।



















