০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ

আবারো কৃতিত্বের স্বাক্ষর রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ। উপজেলার মধ্যে ধারাবাহিক সাফল্য বজায় রেখে কোয়ালিটি ও কোয়ান্টিটির উভয় দিক থেকে এবারও শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। দুর্দান্ত এই অর্জনে আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (১০ আগস্ট) ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের জেনারেল থেকে মোট ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন। এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এছাড়াও ‘এ’ গ্রেড পেয়েছে ৩২ জন। পাশের হার ৭৮.১৫%।
ভোকেশনাল থেকে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৪০ জন। পাশের হার ৭৯.৬৩%।

উল্লেখ্য, গত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। সে বছর ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয় এবং ১৬ জন জিপিএ-৫ লাভ করেছিল। পাশের হার ছিল ৬৬.৮৪%। এ বছর পাশের হার এবং সামগ্রিক ফলাফলের মান, উভয় ক্ষেত্রেই নিজেদের অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এর আগেও কিশোরগঞ্জ জেলায় একবার ও উপজেলায় বেশ কয়েকবার প্রথম স্থান অর্জন সফলতা দেখিয়েছিল।

উপজেলার শীর্ষস্থান অর্জন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক বলেন, “এ অর্জন কেবল বিদ্যালয় কর্তৃপক্ষের একার নয়। এটি আমাদের সকল শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, অভিভাবক এবং সর্বোপরি শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফসল।” আগামী দিনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিএস./

ট্যাগ :

শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন

এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ

প্রকাশিত : ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬