০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসের শ্রীমঙ্গল শহরে পূর্বের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীবৃন্দ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী। তিনি শ্রীমঙ্গলের ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণের পক্ষে বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে বলা হয়, হবিগঞ্জ-সিলেট সড়কপথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ এ পথে যাতায়াত করেন। পূর্বে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস শ্রীমঙ্গল শহরে নিয়মিত যাত্রাবিরতি দিলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।

এতে শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকার হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বিশেষ করে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ পর্যন্ত কার্যকর কোনো বিরতিহীন বাস সার্ভিস না থাকায় যাত্রীদের একাধিকবার বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়, দুটি পরিবহন প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিরোধের দায় কেন সাধারণ যাত্রীদের বহন করতে হবে? কোনো পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে একটি এলাকার হাজার হাজার মানুষকে স্বাভাবিক যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয় বলেও দাবি করা হয়।

শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। দেশ-বিদেশের পর্যটকরা নিয়মিত এ অঞ্চলে আসেন। তাই গুরুত্বপূর্ণ এই সড়কপথে যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো
১. হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসের শ্রীমঙ্গল শহরে পূর্বের যাত্রাবিরতি অবিলম্বে পুনর্বহাল করে যাত্রী ওঠানামার সুযোগ দিতে হবে।
২. কোনো পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ করা যাবে না।
৩. শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করতে হবে।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, তাঁদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি সাধারণ যাত্রীদের অধিকার ও জনস্বার্থের দাবি। পরিবহন মালিকদের বিরোধের সমাধান হোক, তবে তার জন্য সাধারণ যাত্রীদের যেন ভোগান্তির শিকার হতে না হয়।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত শ্রীমঙ্গল শহরে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের পূর্বের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানানো হয়।

ডিএস./

ট্যাগ :

জীববৈচিত্র্য রক্ষায় মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

প্রকাশিত : ০২:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬