০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

জীববৈচিত্র্য রক্ষায় মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি

নওগাঁর মান্দায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশমনে সামাজিক বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে রাস্তার পাশে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাসকো ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার পাশে, খালের পাড়ে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং অন্যান্য খালি জায়গায় মোট ৩ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জীববৈচিত্র্য রক্ষা ও বৃদ্ধি, বনভূমি উজাড় এবং ভূমিক্ষয় মোকাবিলার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে সামাজিক বনায়নের গুরুত্ব বিবেচনা করে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।কর্মসূচির আওতায় মোট ৩ হাজার চারার মধ্যে এক হাজার চারা এনগেজ প্রকল্পের অর্থায়নে সরবরাহ করা হবে। বাকি ২ হাজার চারা স্থানীয় সুশীল সমাজের সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় সংগ্রহ করে রোপণ করা হবে।

রোপণের পর এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব পালন করবেন প্রকল্পসংশ্লিষ্ট স্থানীয় সুশীল সমাজের সংগঠনগুলো। ফলে শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা চারাগুলোকে যথাযথভাবে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হোসেন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সিএ) মো. আল এমরান (মাসুদ রানা), ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর নির্মলা রানী দাস, ব্রজেন হেমব্রমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে সামাজিক বনায়ন কার্যক্রম আরও জোরদার করা সম্ভব। এ ধরনের কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে মান্দার বিভিন্ন সড়ক, খালের পাড় ও শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকা সবুজে সমৃদ্ধ হবে। একই সঙ্গে স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বনায়নের প্রতি আগ্রহ আরও বাড়বে।

ডিএস./

ট্যাগ :

গজারিয়ায় কাভার্ড ভ্যানে চাপায় মোটরসাইকেল চালক নিহত

জীববৈচিত্র্য রক্ষায় মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত : ০৩:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬