চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৭ সালের দাখিল পরিক্ষার্থী এবং বৃত্তি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ.ন.ম নোমান। এসময় মাদরাসার শিক্ষার মানোন্নয়ন নিয়ে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের সু-শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের পরামর্শ চান তিনি। এসময় অভিভাবকরাও গুরুত্বপূর্ণ পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য কাজি মো: জসিম উদ্দিন। এসময় মাদরাসার (ভারপ্রাপ্ত) উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাদের, প্রবীণ শিক্ষক সরওয়ার কামাল আজিজি,আবদুল্লাহ আল রশিদ, মোজাহেরুল হক,গভর্নিং বডির সদস্য আহমদ কবিরসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে মাদরাসার পক্ষ থেকে দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক (ক্রেস্ট) তুলে দেন মাদরাসার শিক্ষকবৃন্দ এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ডিএস./



















