০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

গজারিয়ায় কাভার্ড ভ্যানে চাপায় মোটরসাইকেল চালক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানের চাপায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মানাবে রিসোর্টের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল কুষ্টিয়া জেলার মিরপুর থানার ডাঙ্গাপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে আশরাফুল মোটরসাইকেলযোগে মহাসড়কের চট্টগ্রামগামী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আশরাফুল ছিটকে পড়ে ওই কাভার্ড ভ্যান চাকায় পিষ্ট হয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান চালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে ফাড়ির ইনচার্জ শাহকামাল আকন্দ জানায়, দুর্ঘটনাকারী কাভার্ড ভ্যান ও এর চালককে শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস./

ট্যাগ :

আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে মৈত্রীস্তম্ভের উদ্বোধন

গজারিয়ায় কাভার্ড ভ্যানে চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত : ০৪:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬