০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

নওগাঁয় অনলাইন জুয়া: গ্রেপ্তার ১

নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে রাহুল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ১৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে দুটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে গত চার মাসে ৫ লাখ ১৯ হাজার ৬৮০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে নওগাঁ পৌর এলাকার গোস্তহাটি মোড়ের কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোস্তহাটি মোড়ের কাঁচাবাজার এলাকায় জনৈক জুবায়েরের ফলের দোকানের সামনে অবৈধভাবে মানি ট্রান্সফারের মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন।

আটকের পর তার পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তিনি নিজের নাম রাহুল হোসেন (৩২) বলে জানান। তিনি নওগাঁ পৌর এলাকার আরজি নওগাঁ মধ্যপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক বলে পুলিশকে জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাহুল হোসেনের কাছে থাকা মোবাইল ফোনটি পরীক্ষা ও বিশ্লেষণ করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। মোবাইল ফোনে basa8.com ও bgd33 নামের দুটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।পুলিশ আরও জানায়, মোবাইল ফোনে থাকা লেনদেনের তথ্য বিশ্লেষণ করে গত চার মাসে ওই দুটি প্ল্যাটফর্মে মোট ৫ লাখ ১৯ হাজার ৬৮০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তির কাছে থাকা নগদ ১৭ হাজার ৫০০ টাকা জুয়ার কাজে ব্যবহারের অভিযোগে জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে রাহুল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দ করা আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ডিবি পুলিশ জানায়, অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি যাচাইসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করা হচ্ছে। অনলাইন জুয়া ও এর সঙ্গে সম্পৃক্ত অবৈধ লেনদেনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এ ঘটনায় রাহুল হোসেনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডিএস/

ট্যাগ :

দিনাজপুরে ডিবি’র অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

নওগাঁয় অনলাইন জুয়া: গ্রেপ্তার ১

প্রকাশিত : ০২:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬