০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

মাটিরাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মো.ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিমউল্ল্যা, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদ আলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন- দিনার মোহাম্মদ সম্রাট,গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়,তৌফিক এলাহী রিমন, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়,পার্থ ভৌমিক মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,নোভেল বড়ুয়া মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল, মো. সাদমান সাকিব,মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল,মশাবুল ইসলাম বাঁধন, খেদাছড়া উচ্চ বিদ্যালয়,শারমিন আক্তার, মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, জান্নাতুল নাইমা,খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,মুনতাছির আলম মেজবাউল ইসলাম – আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় সহ মেট ৯জন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের পরিবার বা প্রতিষ্ঠানের জন্য নয়, মাটিরাঙ্গার জন্যও গর্বের বিষয়। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, “কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিএস./

ট্যাগ :

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মাটিরাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা

প্রকাশিত : ০২:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬