০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের উন্নয়নে ১ হাজার কোটি টাকার প্রকল্প

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পর্যটন শহর শ্রীমঙ্গলের উন্নয়নে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে শ্রীমঙ্গলে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল সফরের সময় দেওয়া উন্নয়ন নির্দেশনার ধারাবাহিকতায় তিনি শ্রীমঙ্গলে এসেছেন। উপজেলার রাধানগর-বিষামনি সড়কের প্রায় ৬ কিলোমিটার নির্মাণকাজ প্রায় পৌনে ৬ কোটি টাকা ব্যয়ে চলমান রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানান তিনি।

শ্রীমঙ্গল বাইপাস সড়ক নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাইপাস সড়ক নির্মাণ এবং পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের বিষয়ে আলোচনা চলছে। পরিবেশবান্ধব স্থানে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, গোটা সিলেট বিভাগের জন্য ৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে শ্রীমঙ্গলের রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।

পর্যটন শিল্পের বিকাশে শ্রীমঙ্গলের জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরির বিষয়টি বিবেচনায় রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যটন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে এ পরিকল্পনা করা হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের শ্রীমঙ্গলে আসতে আরও উৎসাহিত করা হবে।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতনসহ বিভিন্ন কর্মসূচি মাঠে গড়ানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে। এজন্য সরকারের উদ্যোগগুলো বাস্তবায়নে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন। এ সময় মাঠের পাশে জনসাধারণের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণে উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।

পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতে উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমান ,উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকী , বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু,   শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের জন্য নির্মাণাধীন সাততলা আবাসন ভবন, মোহাজিরাবাদ এলাকার ৬ কিলোমিটার সড়ক নির্মাণকাজ, পৌরসভার ময়লার ভাগাড়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

ট্যাগ :

চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮

শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের উন্নয়নে ১ হাজার কোটি টাকার প্রকল্প

প্রকাশিত : ০৩:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬