০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে শাহজাদপুর উপজেলার মশিপুর গোধূলি বেলা রিসোর্ট হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদের আয়োজনে কবি ও সাহিত্যিক এইচ এস সরোয়ারদীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক সভাপতি এবং নাট্যকলা ও সংগীত বিভাগের সাবেক সভাপতি ড. মুহম্মদ আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত ড. অমিত চট্টোপাধ্যায়,কাজী মোঃ আমিনুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রওশন আলম, কবি ও লেখক আশরাফ পিন্টু,গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার আলি, সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

সাহিত্য সম্মেলনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সাহিত্যচর্চা, সংস্কৃতি ও সমাজে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।আয়োজকরা বলেন, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং কবি-সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির প্রসারে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ডিএস,.

ট্যাগ :

আলোকিত লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু অন্ধকারে ঢাকা-নিরাপত্তাহীনতায় ভুগছে চলাচলকারীরা

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

প্রকাশিত : ০৫:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬