০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

জয়পুরহাটে এক যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

জয়পুরহাটের ক্ষেতলালে বাদশা (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় রাস্তার ওপর তাদের পড়ে থাকতে দেখে স্থানীয় মাছ শিকারিরা পুলিশকে খবর দেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত মাজেদুল জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে রাত ১১টার দিকে পদ্মপুকুর এলাকায় এনে দুজনের হাতপা বেঁধে ৯ জন মিলে তাদের মারধর করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার মরদেহ দেখতে পান। তিনি হামলাকারীদের নাম না জানলেও দেখলে চিনতে পারবেন বলে জানান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আহত মাজেদুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

ডিএস,/

ট্যাগ :

আলোকিত লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু অন্ধকারে ঢাকা-নিরাপত্তাহীনতায় ভুগছে চলাচলকারীরা

জয়পুরহাটে এক যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

প্রকাশিত : ০৬:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬