০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

নানা আয়োজনে নওগাঁয় শুরু জাতীয় মৎস্য সপ্তাহ

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর কর্মসূচি। মৎস্য সম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য সম্পদ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মাছ উৎপাদনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ এবং মৎস্যচাষিদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের পুষ্টির চাহিদা পূরণে মাছের উৎপাদন আরও বাড়ানো প্রয়োজন। এ জন্য আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রসার ঘটাতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু মাছের উৎপাদন বাড়ালেই হবে না, মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার দিকেও নজর দিতে হবে। নদী, খাল, বিল, পুকুরসহ প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয় সংরক্ষণ, মাছের অভয়াশ্রম রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করা জরুরি। মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্যজীবী ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মৎস্য পুরস্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।

তারা জানান, মৎস্য খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ জড়িত। মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ব্যবহার বাড়ানো গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যচাষিদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

সংশ্লিষ্টদের আশা, জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে জনসম্পৃক্ততা আরও বাড়বে। একই সঙ্গে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং আধুনিক মৎস্যচাষে মৎস্যচাষি ও সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে। এর ফলে নওগাঁসহ দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ ও টেকসই হবে।

ডিএস../

ট্যাগ :

যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব

নানা আয়োজনে নওগাঁয় শুরু জাতীয় মৎস্য সপ্তাহ

প্রকাশিত : ০২:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬