০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

মুদি দোকানের আড়ালে গাঁজার কারবার, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, মুদি দোকান পরিচালনার পাশাপাশি বাড়িতে গাঁজা মজুত করে বিক্রি করতেন ওই ব্যক্তি। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার স্ত্রী।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের সচিন্দ্রনাথের ছেলে জিতেন্দ্র নাথ (৪০) এবং তার স্ত্রী পলি রানী ঋষি (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মান্দা থানার সতিহাট ঋষিপাড়া গ্রামের এক মুদি দোকানি দোকান পরিচালনার পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা মজুত করে বিক্রি করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা যাচাই করে রাত ৯টার দিকে ডিবি পুলিশের অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিতেন্দ্র নাথের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করা হলে সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা একটি কালো পলিথিনের প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।

অভিযানের সময় জিতেন্দ্র নাথের স্ত্রী পলি রানী ঋষিকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গাঁজা বিক্রির কাজে স্বামীকে সহযোগিতা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, জিতেন্দ্র নাথ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মান্দা এলাকায় বিক্রি করতেন। তিনি প্রতি সপ্তাহে দুই থেকে তিন কেজি গাঁজা সংগ্রহ করে বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে। মাদক ব্যবসার সঙ্গে তার স্ত্রীও সহযোগী হিসেবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার জিতেন্দ্র নাথ ও পলি রানী ঋষির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএস./

ট্যাগ :

৪৬ বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

মুদি দোকানের আড়ালে গাঁজার কারবার, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

প্রকাশিত : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬