০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

মওলানা ভাসানীর মৃত্যু দিবস জাতীয় দিবস ঘোষণার দাবি

ভাসানী শ্রমিক পার্টির নতুন কমিটির যাত্রা শুরুর আগে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ভাসানীর মাজার প্রাঙ্গণে ভাসানী শ্রমিক পার্টির উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মাজার প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে নেতৃবৃন্দ মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে মাজার প্রাঙ্গণে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী শ্রমিক পার্টির সভাপতি বাবুল বিশ্বাস, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, “সারা বিশ্বের মানুষ মাওলানা ভাসানীকে সম্মান করে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানও তাকে সম্মান করেন। আমাদের দাবি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করতে হবে।”

তিনি বলেন, “আমাদের দাবি মানা না হলে প্রথমে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে। পরবর্তীতে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না। কিন্তু আমাদের দাবি মানতে হবে।”

অনুষ্ঠানে ভাসানী শ্রমিক পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, ন্যাপ ভাসানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান মেলা

মওলানা ভাসানীর মৃত্যু দিবস জাতীয় দিবস ঘোষণার দাবি

প্রকাশিত : ০৪:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬