দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কাহারোল থানা, দিনাজপুর-এর নেতৃত্বে কাহারোল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট ২০২৬ খ্রি. কাহারোল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- মোঃ দুখু মিয়া (৩২), মোঃ এজান, মোঃ জসিম (২৮) ও মোঃ মাহাবুর (১৮)। উদ্ধারকৃত মোটরসাইকেল- বাজাজ ডিসকভার ১২৫ সিসি, বাজাজ ডিসকভার ১১০ সিসি, হিরো ইস্প্লেন্ডর প্লাস ১০০ সিসি ও হিরো এইচ এফ ডিলাক্স ১০০ সিসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত এবং পরবর্তীতে তা বিক্রয় ও সরবরাহ করত। এ ঘটনায় কাহারোল থানায় মামলা রুজু করা হয়েছে।
ডিএস/



















