১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

রাজধানীর মিরপুরে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শামীম (৪৭)। তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। সেনপাড়া ও পানির পাম্প এলাকায় তার কর্মস্থল ছিল। তার গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে কর্তব্যরত অবস্থায় শামীমকে একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার প্রায় ৩০ মিনিট পর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

কাফরুল থানার অফিসার্স ইনচার্জ মো: সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পরে পুলিশ মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহত শামীমের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ডিএস.

ট্যাগ :

প্রকাশিত : ১০:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬