জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ঝিংগার ভিটা গ্রামে বুধবার বিকেল ৫ টায় দিকপাইত সরিষাবাড়ী জোনের উদ্দোগে একজন বীমা গ্রাহক মোছাঃ জ্যোতি আক্তারকে চিকিৎসা সহায়তার স্বাস্থ্য বীমা দাবির ১৬,২০০/- টাকার চেক প্রদান করেন। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিকপাইত সরিষাবাড়ী জোনের ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম মুন্না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসি মোঃ আমিনুল ইসলাম হাসান। বীমা গ্রাহকদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের এর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের দিকপাইত সরিষাবাড়ী জোনের ইউনিট মেনেজার মারুফা আক্তার, ইউনিট মেনেজার আবুল কালাম আজাদ, ইউনিট মেনেজার রেনুরা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুনর রশীদ, মহাদান ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রঞ্জু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের বিএসসি আব্দুর রাজ্জাক, মির ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ হানিফ উদ্দিন মীর,শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরীফ আহাম্মেদ,দলীল লেখক লোকমান আলী মহুরী,সদস্য মোঃ আঃ লতিফ সরকার,সদস্য আঃ ওয়াহাব আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি স্বাস্থ্য বীমা দাবির বীমা গ্রাহক মোছাঃ জ্যোতি আক্তার এর হাতে ১৬,২০০/টাকার চেকটি হাতে তুলে দেন।স্বাস্থ্য বীমা দাবির চেক পেয়ে মোছাঃ জ্যোতি আক্তার বলেন যে আমার এই দুঃসময়ে বেষ্ট ইসলামি লাইফ ইনসুরেন্স পিএলসি পক্ষ থেকে আমাকে যে অর্থ সহায়তা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ,এবং ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি সরিষাবাড়ী শিমলাবাজার জোন অফিস আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মমিনুল ইসলাম মুন্না।
ডিএস/



















