মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:ডিগবল ফাইনাল ম্যাচ গোয়ালমারী যুব সমাজের আয়োজনে শনিবার (২৯ আগস্ট ) গোয়ালমারী হযরত আব্দুল কাদির জিলানী (রঃ) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল টুর্নামেন্টে স্থানীয় দর্শকদের বিপুল সাড়া পড়ে, মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। প্রাণবন্ত খেলায় জমে ওঠে পুরো আয়োজন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম কাউসার ও টিম রাব্বি। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উভয় দল গোল করতে না পারায় ড্র হয় পরে ট্রাইবেকার এর মাধ্যমে টিম কাউসারকে হারিয়ে টিম রাব্বি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
গোয়ালমারী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল বি. জিতুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালমারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোখলেছুর রহমান ।
সভাপতিত্ব করেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মিজান প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলমগীর মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা, গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম সরকার,গোয়ালমারী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও ট্রফি এবং গোয়ালমারী যুব সমাজ ও আয়োজক কমিটি কর্তৃক প্রধান অতিথি , বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে মোখলেছুর রহমান বলেন ,আজকের খেলার ধারাবাহিকতা রক্ষা এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই । সামনের দিনগুলোতে আরোও বৃহত্তর পরিসরে যত আয়োজন হবে সার্বিক সহযোগিতার থাকবে ইনশাল্লাহ ।























