০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনহীন বাউশিয়া ইউনিয়ন, জটিলতা কাটিয়ে ভোটের অপেক্ষায় ইউনিয়নবাসী

ভোটের মাঠ প্রস্তুত, ভোটারও আছেন কিন্তু নেই ভোটের আয়োজন। সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা, মামলা ও প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে বছরের পর বছর ধরে নির্বাচন হচ্ছে না মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদে। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি নির্বাচনের দাবিতে আবারও সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের রয়েছে নানা প্রশ্ন, সীমানা জটিলতাই যদি নির্বাচনের প্রধান বাধা হয়, তাহলে দীর্ঘ সময়েও এর সমাধান হচ্ছে না কেন? আর যদি আইনগত বা প্রশাসনিক কোনো বাধা না থাকে, তাহলে বাউশিয়া ইউনিয়নে নির্বাচন আয়োজন করা হচ্ছে না কেন?

স্থানীয়দের জনগণের দাবি, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। এরপর ২০২১ সালে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বাউশিয়ায় নির্বাচন হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসকের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্বাচন না হওয়ার পেছনে মূল জটিলতা হিসেবে উঠে এসেছে চরবাউশিয়া মৌজাকে ঘিরে বাউশিয়া ও গুয়াগাছিয়া ইউনিয়নের সীমানা এবং ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ। এ বিষয়ে ২০২২ সালের মে মাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে চরবাউশিয়া মৌজার বাসিন্দাদের প্রশাসনিক সেবা, ভোটার তালিকা এবং কোন ইউনিয়ন পরিষদের আওতায় তারা থাকবেন এসব বিষয়ে বিভিন্ন দাবি ও মতামত উঠে আসে।

তবে গণশুনানির পরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। চলতি বছরের ২৪ জুলাই ‘বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। তারা বলেন, সীমানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় সমাধান করে হলেও বাউশিয়া ইউনিয়নে নির্বাচন দিতে হবে।

বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক বলেন, বাউশিয়া ইউনিয়নের জনগণ যে নির্বাচন চান, আমিও তাদের সঙ্গে একমত। আমিও চাই বাউশিয়া ইউনিয়নে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হোক। সাধারণ জনগণ তাদের পছন্দের প্রতিনিধি বাছাই করবেনএটাই আমার প্রত্যাশা। প্রশাসক হিসেবে আমার চাওয়া, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।

গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু বলেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। ওই নির্বাচন যথাযথ হয়নি; শুধু কাউন্সিলরদের নির্বাচন হয়েছিল, চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সিলেকশনে। এরপর ২০২১ সালে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও বাউশিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, কিছুসংখ্যক আওয়ামী লীগের দুষ্কৃতিকারী ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ইউনিয়নবাসীকে নির্বাচন থেকে দূরে রেখেছে। বাউশিয়া ইউনিয়নের জনগণ নির্বাচন চান এবং যেকোনো মূল্যে নির্বাচন হওয়া উচিত। সীমানা নিয়ে বিরোধ থাকতেই পারে। সেটি নিরসনের জন্য আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু যদি সীমানা নিয়ে বিরোধ থাকে, তাহলে বাউশিয়া ও গুয়াগাছিয়া দুই ইউনিয়নের সীমানা নিয়ে বিরোধ থাকার কথা। অথচ গুয়াগাছিয়া ইউনিয়নে ২০২১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বাউশিয়া ইউনিয়ন নির্বাচন থেকে বাইরে রয়ে গেছে। এটিকে আমরা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে পারি কি না, সেটিও বিবেচনার বিষয়। আমরা দ্রুত বাউশিয়া ইউনিয়নের নির্বাচন চাই।

গজারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক মোল্লা জানান, ১৪/৮/ ২০১৬ তে নির্বাচনের পর ১ম সভা অনুষ্ঠিত হয় ১৩/৮/২১ সালে ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ পূর্তি ১৮০ পূর্বে নির্বাচন করার বিধান আছে কিন্তু ঔই সময় একাধিক রিটপিটিশনের কারনে সীমানা সংক্রান্ত সমস্যা দেখিয়ে বাউশিয়া ইউনিয়ন এর কতিপয় লোক তারা আবেদন করে যে এর সীমানা সঠিক নয়। এজন্য তাদের আবেদন রিট পিটিশনের কোটের যে আদেশ তারা যথাযথ কতৃপক্ষের কাছে উপস্থাপন করেন সীমানা সংক্রান্ত কারনে নির্বাচনের অনুপযোগী। এ-কারণে হয়তো বা নির্বাচন হচ্ছে না।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ উম্মে হাফসা নাদিয়া বলেন,বাউসিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন বিষয়ে আদালতে মামলা রয়েছে তাই এবিষয়ে আমি কোন মন্তব্য করতে পারি না। এ বিষয়ে আমাকে ভালো করে স্টাডি করতে হবে।

ডিএস./

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচনহীন বাউশিয়া ইউনিয়ন, জটিলতা কাটিয়ে ভোটের অপেক্ষায় ইউনিয়নবাসী

প্রকাশিত : ০৫:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬