০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় টিনের বাক্সে মিলল ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, গ্রেপ্তার ১

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার বাড়ির শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্স থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭)। তিনি নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রাখা হয়েছে।

সংবাদ পাওয়ার পর ডিবি পুলিশের অভিযানিক দল রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্সে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৪২ কেজি ৫০০ গ্রাম।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তার কাছে বিপুল পরিমাণ গাঁজা মজুতের তথ্য পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখার সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে নজরদারির মধ্যে রাখেন। প্রায় দুই মাসের প্রচেষ্টার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত রুবেলের অপর সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডিএস,.

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় টিনের বাক্সে মিলল ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, গ্রেপ্তার ১

প্রকাশিত : ০৫:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬