০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই : ড.খন্দকার মারুফ

দাউদকান্দি উপজেলার আইন-শৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের আইকন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।

(সোমবার) ৩১ আগস্ট সকাল ১০ ঘটিকায় দাউদকান্দি উপজেলা পরিষদের হল রুমে দাউদকান্দি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় জনসাধারণের নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ড.খন্দকার মারুফ হোসেন। জননিরাপত্তা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সার্বিক সহযোগীতা কামনা করেন।

ড. খন্দকার মারুফ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও উন্নয়নের অগ্রযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির গুরুত্ব অপরিসীম। অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। কোনো অপরাধী বিএনপির পরিচয় দিলেও তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থ বিনষ্টকারী এসব অপরাধী আইনের ফাঁকফোকর দিয়ে যাতে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে তীক্ষ্ণ নজরদারি এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি যখনই সরকারে থাকে, তখনই জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করছে।

দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ এবং থানার ওসি মো. সাজেদুল ইসলামসহ অনেকে।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬