পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভাপতি তার বক্তব্যে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
প্রধান শিক্ষক সভাপতির দিকনির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচিতি সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



















