মার্কিন রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেন বলেছেন, এই সৌহাদ্যপূর্ণ সফরের মাধ্যমে আমাদের প্রত্যাশা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব-পারস্পারিক সহযোগিতা সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধনকেআরো সুদৃঢ় করবে। প্রত্নতাত্ত্বিক বিষয়ের উন্নয়ন নিয়ে আগামীতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
১সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেট সার্বিক আয়োজনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করতে এলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মীনি মিসেস ডিনেন ডাত্ত, প্রোটকল অফিসার ক্লারিয়ান।
এছাড়া রাজদেবোত্ত এস্টেট এর ট্রাস্টি ও দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাঝহারুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, প্রত্নতাত্ত্বিক বিভাগের রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, ও কান্তনগর প্রত্নতত্ব কর্মকর্তা সিহাব হোসেন।
সম্মানিত অতিথি মার্কিন রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেন কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার এর মাধ্যমে সম্মাননা জানানোর পর মন্দির প্রাঙ্গণে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে ট্রাস্টি ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং এজন্টে রনজিৎ কুমার সিংহর নেতৃত্বে কমিটির অন্যতম সদস্য ডাঃ ডিসি রায়, রতন সিং, বিমল চন্দ্র দাস ফুলেল তোরা, উত্তরীও, ক্রেস্ট, লোক সংস্কৃতি খচিত ব্যাগ প্রদান করেন। ডাঃ ডিসি রায় সম্মানিত অতিথিদের কান্তজিউ মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক বিষয় তুলে ধরে মন্দির পরিদর্শন করান।
রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেন রাজদেবোত্ত এস্টেটের পরিদর্শন বহিতে তার অনুভূতি ব্যাক্ত করে লিপিবদ্ধ করেন। সম্মানিত অতিথি মার্কিন রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেন ও তার সফর সঙ্গীদের হিন্দুধর্মীয় সংস্কৃতির ঐতিহ্যর বহিপ্রকাশ ঘটাতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বরণ করেন মল্লিকা দাস ও তার সঙ্গীরা। এছাড়া আদিবাসী সাংস্কৃতিকদল অতিথিদের নৃত্যের তালে তালে অতিথিদের বরণ করে নিয়ে আসে।
ডিএস.


















