ব্রাহ্মণবাড়িয়ার ( কসবা ও আখাউড়া-৪ ) সংদদীয় আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে ঘরে বাইরে চক্রান্ত চলছে।
বর্তমান সরকার দেশকে নতুন করে সু সংঘটিত করতে যে পরিকল্পনা হাতে নিয়েছে তা যাতে বাস্তবায়ন করতে না পারে এজন্যই তাদের এই চক্রান্ত। তিনি এ ব্যাপারে সকল নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টেশন রোডে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগনের ভোটে এই সরকারের ক্ষমতায় এসেছে বেশিদিন হয়নি। কিন্তু ৬ মাস যেতে না যেতেই এই সরকারের বিরুদ্ধে দেশে -বিদেশে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে।
তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন,সীমান্তে মাদকের কারখানা রয়েছে। তাদের প্রধান উদ্দেশ্য হলো আমাদের যুব সমাজকে এবং এ দেশের সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছর ছিল আমাদের জন্য একটা অভিশপ্ত সময়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন দেশের অবস্থা ভালো ছিল না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা গ্রহণ করেন তখনও খারাপ অবস্থা ছিল। এখন বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করার সুযোগ পেয়েছে এখনও অর্থনৈতির অবস্থা ভঙ্গুর। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন ও উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মোঃ রাসেল মোল্লা সঞ্চালনায় ও আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ বাহার মিয়া, মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি প্রমুখ বক্তব্য রাখেন ।
ডিএস./


















