বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের ষোলশহর, ওপেন লাইন ও জেটি শাখার উপ-কমিটিসমূহের উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ষোলশহর শাখার সম্পাদক মো. মনসুর আলমের সভাপতিত্বে এবং বিভাগীয় সমন্বয়ক মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম. আর. মঞ্জু বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্রমিক-কর্মচারীরা দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি রেল শ্রমিক ও কর্মচারীদের সংগঠিত হয়ে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও সুদৃঢ় করার দিন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, সমাজকল্যাণ সম্পাদক মো. মারুফ হোসেন এবং সাবেক সমাজকল্যাণ সম্পাদক সামছুল আলম। এছাড়া বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেন, মফিজুর রহমান মজুমদার, ইফতেখার উদ্দিন মেহেদী, এস কে মুজিবুর রহমান ও মো. মোস্তফাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ে রেল শ্রমিকদলের ভূমিকা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত মেইটদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কারখানা শাখার সভাপতি ইউসুফ রশিদী ও সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিদ্যুৎ শাখার সভাপতি মো. মাকসুদুর রহমান বাবু ও সম্পাদক মো. শরিফুল আলম স্বপন, সিআরবি শাখার সভাপতি মো. আবুল কালাম ও সম্পাদক মো. কাউছার হোসেন, কদমতলী শাখার সভাপতি মো. এহসান আলী ও সম্পাদক মো. আব্দুল আউয়াল, মহানগর শাখার সম্পাদক মো. ফিরোজ আলম, মেডিকেল শাখার সভাপতি ফাতেমা আক্তার, ওপেন লাইন শাখার সম্পাদক শাখাওয়াত হোসেন, সিসিএস শাখার সভাপতি আমীর হোসেন ও সম্পাদক মো. কামাল উদ্দিন, চাঁদপুর শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, ডিআরএম শাখার সভাপতি আব্দুল মালেক ও সম্পাদক কাউসার হোসেন সানী, জেটি শাখার সভাপতি সাবের হোসেন ও সম্পাদক মাহমুদুল হাসান সুমন, ডিপো শাখার সভাপতি আরিফুল ইসলাম ও সম্পাদক আবু তালেব, ডিজেল শাখার সভাপতি রুবেল হোসেন ও সম্পাদক সাদ্দাম হোসেন, লাকসাম শাখার সভাপতি ফকরুল আলম নোমান, কুমিল্লা শাখার সম্পাদক শাহাবুদ্দিন সিহাব এবং কক্সবাজার শাখার সম্পাদক মহসিনসহ চট্টগ্রাম শাখার সর্বস্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা ও সংবর্ধনা পর্ব শেষে বিএনপি ও রেল শ্রমিকদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাহাড়তলীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে আয়োজকদের পক্ষ থেকে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিএস./




















