০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

ফরিদপুরে জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতালকে বর্তমান ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো এক সরকারি পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

সরকারি পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২১৩, ফরিদপুর-৩-এর অন্তর্গত ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধি এবং আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এ বিষয়ে কী ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এবং মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

ফরিদপুর জেনারেল হাসপাতাল বর্তমানে জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষের চিকিৎসাসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শয্যাসংখ্যা ২৫০-তে উন্নীত হলে হাসপাতালটিতে আরও বেশি রোগী চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মিত হলে চিকিৎসা অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা চালুর সুযোগ সৃষ্টি হবে। এতে ফরিদপুরের স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফরিদপুর জেনারেল হাসপাতাল শুধু শয্যাসংখ্যা বৃদ্ধিই নয়, আধুনিক অবকাঠামো ও সম্প্রসারিত চিকিৎসাসেবার মাধ্যমে বৃহত্তর অঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

ডিএস./

ট্যাগ :

কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

ফরিদপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

ফরিদপুরে জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ

প্রকাশিত : ০৫:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬