বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের বন্দের বাড়ি বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সার বীজ ও সেচ সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে বিএডিসি’র অযৌক্তিক ও অন্যায্য স্কেল ভেটিং সংশোধনের দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এতে জেলার সকল কর্মকর্তা কর্মচারী অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, অর্থ মন্ত্রনালয়ের সদ্য ঘোষিত স্কেল ভেটিং এর মাধ্যমে বিভিন্ন পদের অবনমন করা হয়েছে। এ ছাড়াও নিম্নস্তরের কিছু পদ অবলুপ্ত করা হয়েছে। বিএডিসি’র অযৌক্তিক ও অন্যায্য স্কেল ভেটিং সংশোধন করে পূর্বের নিয়মে চাকরি করার দাবী জানান তারা।
এতে বক্তব্য রাখেন বিএডিসি কন্ট্রাক্ট গোয়ার্সের উপ-পরিচালক সঞ্জয় রায়, উপ সহকারী পরিচালক মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মেহেদী আল বাকী প্রমুখ।
ডিএস./



















