০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে নতুন শর্ত, ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

গ্রেড অবনমনের প্রতিবাদে ময়মনসিংহে বিএডিসির কর্মবিরতি

নির্ধারিত পদমর্যাদার বেতন গ্রেড অবনমন, পদোন্নতিতে নতুন শর্ত আরোপ এবং অযৌক্তিক ও বৈষম্যমূলক বেতন স্কেল ভেটিং আদেশ বাতিলের দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএডিসি ময়মনসিংহ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংস্থাটির বিভিন্ন উইংয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে বিএডিসি ময়মনসিংহের যুগ্মপরিচালক (সার) মো. রিয়াজুল ইসলাম বলেন, অর্থ বিভাগের সাম্প্রতিক আদেশে বিএডিসির ৩৮টি ক্যাটাগরির পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদের বেতন গ্রেড এক ধাপ করে কমানো হয়েছে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) খাদিজা আফরোজা বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত পদমর্যাদা ও বেতন গ্রেডের অবনমন কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সংকুচিত করবে। নতুন সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেল-২০১৫-এর সঙ্গেও সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিএডিসিতে এতদিন মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী পদ দ্বিতীয় গ্রেডের হলেও নতুন আদেশে তা তৃতীয় গ্রেডে নামানো হয়েছে। একইভাবে অতিরিক্ত পরিচালক ও অতিরিক্ত মহাব্যবস্থাপক পদ তৃতীয় থেকে চতুর্থ গ্রেডে, যুগ্মপরিচালক, উপপ্রধান প্রকৌশলী, যুগ্মপ্রধান ও যুগ্মহিসাব নিয়ন্ত্রক পদ চতুর্থ থেকে পঞ্চম গ্রেডে এবং উপপরিচালক ও নির্বাহী প্রকৌশলী পদ পঞ্চম থেকে ষষ্ঠ গ্রেডে নামানো হয়েছে।

কর্মকর্তাদের আরও অভিযোগ, বিএডিসির চারটি পরিচালক পদে সরকারের যুগ্মসচিব বা অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের বিধান রাখা হয়েছে। এর ফলে বিএডিসির নিজস্ব কর্মকর্তাদের সদস্য পরিচালকসহ উচ্চতর পদে পদোন্নতির সুযোগ কার্যত সীমিত হয়ে পড়বে।

উপপরিচালক (বিপণন ও বীজ) মো. দিদারুল আমিন বলেন, নতুন আদেশে দ্বিতীয় গ্রেডে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় গ্রেডে পাঁচ বছর চাকরিসহ মোট ২৪ বছরের চাকরির শর্ত দেওয়া হয়েছে। অথচ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সাধারণভাবে দ্বিতীয় গ্রেড পাওয়ার ক্ষেত্রে ১৭ বছরের চাকরির শর্ত রয়েছে। একইভাবে পঞ্চম গ্রেডের ক্ষেত্রে প্রচলিত ১০ বছরের পরিবর্তে ১৩ বছরের চাকরির শর্ত আরোপ করা হয়েছে।

এ অবস্থায় অর্থ বিভাগের নতুন আদেশ বাতিল করে আগের বেতন গ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তারা জানান, দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে দেশব্যাপী পূর্ণাঙ্গ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তারা।

বিএডিসি দেশের কৃষকদের বীজ, সার ও সেচসহ গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে আমন মৌসুম চলায় কর্মবিরতি দীর্ঘায়িত হলে সার আমদানি, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ডিএস./

ট্যাগ :

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নানা কর্মসূচি পালিত

পদোন্নতিতে নতুন শর্ত, ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

গ্রেড অবনমনের প্রতিবাদে ময়মনসিংহে বিএডিসির কর্মবিরতি

প্রকাশিত : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬