মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস ষ্টেশন সংলগ্ন পেন্নাই ঈদগাহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালিপূর্ব বিশাল সমাবেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি-মেঘনার কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র ১ নং সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লা উত্তর জেলা দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলা এবং দাউদকান্দি পৌর বিএনপির নেতাকর্মী, মহিলাদল ,ছাত্রদল,যুবদল ,সেচ্ছাসেবকদল ,জাসাস এর সমর্থকরা, সর্বস্তরের বিপুলসংখ্যক জনতা সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।
এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম.এ লতিফ ভূইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, পিটার চৌধুরী, রমিজউদ্দিন লন্ডনী, সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন, কাউসার আলম সরকার, আবদুস সাত্তার, এনামুল হক সফর তালুকদার, মো.কামাল হোসেন, আহাম্মদ হোসেন তালুকদার, আরিফ মাহামুদ, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শাহ আলম সরকার, শরীফ চৌধুরী, রোমান খন্দকার প্রমুখ।
ডিএস./



















