০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আখাউড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি,যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য মতে,বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ে। এই বিষয়টি আখাউড়া থানা পুলিশের নজরে এলে তারা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে এক অভিযান পরিচালনা করে মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে পোস্টটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতারকৃত আসাদুজ্জামান ওয়াসিম (২৫) আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল (কর্ণেল বাজার) এলাকার বাসিন্দা। তার বাবার নাম রতন ডাক্তার। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পাশাপাশি এ ঘটনাটি নিয়ে সর্বোচ্চ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরন করা হচ্ছে বলেও জানানো হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আখাউড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি,যুবক গ্রেফতার

প্রকাশিত : ০২:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬