০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান শাহিন,সেক্রেটারি মিজানুর রহমান

বহুল প্রতীক্ষিত ও আকাঙ্খিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হিসাব অনুযায়ী দীর্ঘ প্রায় ১৫ বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের এই নির্বাচন অনুষ্ঠিত হলো। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আসাদুজ্জামান শাহীন এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান জয়ী হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ শুরু হয়। এক পর্যায়ে ভোটার উপস্হিতি আশানুরূপ বেশি থাকায় নির্বাচনের সময় কর্তৃপক্ষের সিদ্ধান্তে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হয়।

এই নির্বাচনে সর্বমোট ৪ হাজার ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এরপর ভোট গণনা শুরু হলে এই ভোট গননা কার্যক্রম প্রায় রাত ২টা পর্যন্ত চলে। রাত ২টার পর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট তিনজন প্রার্থী। প্রকাশিত ফলাফলে ব্যালট নম্বর-২ নিয়ে মোঃ আসাদুজ্জামান শাহীন ১ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ বি এম মোমিনুল হক পান ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডাঃ ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট।

সেক্রেটারি পদে পাঁচজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ২ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মাহবুবুর রহমান পেয়েছেন ৭৭৩ ভোট। অন্যদের মধ্যে মোঃ নূরফুল হাই ভূঁইয়া ৪২৮, কামরুল ইসলাম ৩৪৯ এবং অ্যাডভোকেট মোঃ শাহ ওয়াসিম পারভেজ ২৮৭ ভোট পেয়েছেন।নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সেক্রেটারি পদে মোট ৪ হাজার ১৭৩টি ভোট পড়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৭৫টি ভোট বৈধ এবং ২৯৮টি ভোট বাতিল হয়েছে।

২০২৬-২০২৮ মেয়াদের ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৫ জন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী ছিলেন।
নির্বাচনে পাঁচটি সদস্য পদে নবনির্বাচিত সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে, মোঃ সাঈদ হাসান সানী,রুমেল উদ্দিন আহমেদ,আশিকুল ইসলাম সুমন,মোঃ তানভীর রুবেল ও কাজী মহিবুল ইসলাম ডিকন। ইউনিটের মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। তাঁদের মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন। দীর্ঘদিন পর এই নির্বাচনে মোট ৪ হাজার ১৬২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিক্ষিত এই নির্বাচনে জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান চৌধুরী।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান শাহিন,সেক্রেটারি মিজানুর রহমান

প্রকাশিত : ০৫:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬