০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় উপস্থিত ভোটারদের সরাসরি ভোটে এ কমিটি নির্বাচিত হয়।

উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এবং মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন, সহসভাপতি মো. বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ কাজী মো. মিজানুর রহমান।

নতুন কমিটিকে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদে রয়েছেন ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান এবং হিসাবরক্ষক মো. আব্দুর রহিম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা হবে। ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় কর্মচারীদের দক্ষতা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে।

সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, কর্মচারীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার বাস্তবায়নের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শৃঙ্খলা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব। এর ফলে ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ

লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬