০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে দায়িত্ব পেলেন ঝালকাঠির মাহমুদা মিতু

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি জানান তিনি।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন। সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের এম এ মহি, ঠাকুরগাঁও-২ আসনের মো. আব্দুস সালাম, আবু মসকাউত হাসান, নওগাঁ-৪ আসনের ইকরামুল বাড়ি টিপু, নেত্রকোনা-২ আসনের মো. আনারুল হক, সংরক্ষিত নারী আসন-২১-এর শামীম আরা বেগম স্বপ্না এবং রাজশাহী আসনের মো. আব্দুল বারী সরদার।

ডা. মাহমুদা মিতুর পারিবারিক শিকড় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায়। তাঁর পৈতৃক বাড়ি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে। স্থানীয়ভাবে তাঁর পরিবারের রাজনৈতিক ও সামাজিক পরিচিতিও রয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সংসদীয় নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মাহমুদা মিতুর দায়িত্ব পাওয়ায় তাঁর সংসদীয় কার্যক্রমে নতুন দায়িত্ব যুক্ত হলো।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে দুই অভিযানে ২০৪ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে দায়িত্ব পেলেন ঝালকাঠির মাহমুদা মিতু

প্রকাশিত : ০৪:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬