০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে একরাতে বিজিবির অভিযানে ৫২ লক্ষ ৯১ হাজার টাকার ভারতীয় মালামাল ও মাদক জব্দ

একরাতে পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫২ লক্ষ ৯১ হাজার টাকার ভারতীয় গাঁজা, শাড়ি, কামিজ, ফেসওয়াস, বিস্কুট, চকলেট সহ বিভিন্ন পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫২ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গাঁজা, বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ, ফেসওয়াস, বিস্কুট ও চকলেটসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যসমূহের মধ্যে চোরাচালানকৃত বিভিন্ন মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং মাদক নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে দুই অভিযানে ২০৪ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

ফেনীতে একরাতে বিজিবির অভিযানে ৫২ লক্ষ ৯১ হাজার টাকার ভারতীয় মালামাল ও মাদক জব্দ

প্রকাশিত : ০৫:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬