০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ইলিশ মাছ বিক্রয়ে ওজনে প্রতারনা,মাছ ব্যাবসায়ীকে লাখ টাকা জরিমানা

ভোক্তাদের অধিকার নিশ্চিতে কাজ করা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা জেলা সদরের আনন্দ বাজার এলাকায় মাছের পাইকারি ও খুচরা আড়ৎ এবং দোকান সমূহে এক বিশেষ অভিযান পরিচালনা করে ইলিশ মাছ বিক্রি করতে গিয়ে অসদুপায়ের মাধ্যমে বিশেষ কৌশল অবলম্বন করে কারচুপির মাধ্যমে ক্রেতাদের ওজনে কম দেওয়ায় অপরাধে এক মাছ বিক্রেতাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ঃ০০ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, অভিযানে গিয়ে দেখা যায় মেসার্স সিয়াম মিয়া নামক ইলিশ মাছ বিক্রয়ের দোকানে আপেল মাহমুদ নামক ইলিশ মাছ বিক্রেতা তার নিকট রক্ষিত ওজন পরিমাপক যন্ত্রটিতে বিশেষ ব্যবস্থায় কারচুপির মাধ্যমে ক্রেতাদের অলক্ষ্যে অত্যন্ত কৌশলে ওজনে কম দিচ্ছিল। তারা ওজন পনিমাপক যন্ত্রের ভেতর মেশিনের সহিত একটি রাবার এবং রশি দিয়ে সংযুক্ত করে তার অপরপ্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে থাকত। এ ব্যাবস্থায় বিক্রেতা রশিটি টানা এবং ঢিলে করার মাধ্যমে খুব সহজে ইচ্ছেমত মাছের ওজন নিয়ন্ত্রন করত। অভিযানে কারচুপির বিষয়টি তাৎক্ষনিক রশি-রাবার মেশিনসহ ধরা পড়লে অসাধু বিক্রেতা আপেল মাহমুদ তাদের এই কারচুপির বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কার্য হতে বিরত থাকবে বলে এই ভোক্তা অধিকারের কাছে এই মর্মে অঙ্গীকার করেন।

এসময় মাছ বিক্রেতা আপেল মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভি জানান,এ ব্যাপারে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এখন ভবিষ্যতে এই কার্য দ্বিতীয়বার ঘটলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই মর্মে জানানো হয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

ডিএস/

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে দুই অভিযানে ২০৪ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

ইলিশ মাছ বিক্রয়ে ওজনে প্রতারনা,মাছ ব্যাবসায়ীকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৫:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬