০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে ৩ কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ করেছেন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের মুনুড়িয়া বাজার থেকে বুজিতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন ঘোড়শাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সুবিদুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য মো. রাশেদুল ইসলাম,মনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার বিশ্বাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবু মনি কুমার বিশ্বাস, অনিদ্র বিশ্বাস, লিংকন বিশ্বাসসহ অনেকে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে ৩ কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহে ৩ কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত : ০৫:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬