০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গজারিয়ায় কৃতি শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও আসবাবপত্র বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউসিয়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় বাউসিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদসংলগ্ন মাঠে এ সংবর্ধনা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউসিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক।

অনুষ্ঠানে বাউসিয়া ইউনিয়নের ১৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় এ+ পাওয়া ১৪ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় কর্মজীবী নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ২০টি সেলাই মেশিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে ২টি কমিউনিটি ক্লিনিক ও ১টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের জন্য চিকিৎসা সামগ্রী ও আসবাবপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান ইসহাক আলী, মাসুদ ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, রাইসুল ইসলাম রিকুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা, নারীদের কর্মমুখী করে স্বাবলম্বী করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনযাত্রা সহজ করার এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হলেন লায়ন সালাউদ্দীন আলী

গজারিয়ায় কৃতি শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও আসবাবপত্র বিতরণ

প্রকাশিত : ০৩:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬