০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
‎অর্থনৈতিক শুমারিতে তথ্য প্রকাশ

নীলফামারীতে দশ বছরে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার শতকরা ১৯.৪৫ ভাগ

নীলফামারীতে অর্থনৈতিক শুমারী ২০২৪’র জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ‎সোমবার বিকেলে (২৩ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে প্রতিবেদন প্রকাশ বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়।

‎জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। নীলফামারী পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জাতীয় ও জেলা পর্যায়ের প্রতিবেদন উপস্থাপন করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাজেদুর রহমান। এতে জানানো হয় নীলফামারী জেলায় বর্তমানে ইউনিটের সংখ্যা ১লাখ ৫৭হাজার ৯৪৩টি। যার মধ্যে স্থায়ী ৮০হাজার ৯০২টি, অস্থায়ী ৭হাজার ৫৪৯টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৬৯হাজার ৪৯২টি।

‎জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, দেশের অর্থনৈতিক কাঠামোর আমুল পরিবর্তন ও অগ্রগতির জন্য দশ বছর পর অথনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়।

‎তিনি জানান, ২০১৩ সালে জেলায় অর্থনৈতিক ইউনিট ছিলো ১লাখ ৩২হাজার ১০২ টি অর্থাৎ গেল এক দশকে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার ১৯.৪৫%।

‎প্রতিবেদন অনুযায়ী বলা হয় নীলফামারীতে ৭০টি বৃহৎ শিল্প, ৩৮২টি মাঝারী শিল্প, ছোট শিল্প ৪৭০২টি, ৮৭হাজার ২৪০ টি মাইক্রো শিল্প ও ৬৫হাজার ৫৪৯টি কুটির শিল্প রয়েছে।

‎সরকারী বিভিন্ন দফতর প্রধান, এনজিও প্রতিনিধি ছাড়াও গণমাধ্যম কর্মীগণ এতে অংশ নেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র

‎অর্থনৈতিক শুমারিতে তথ্য প্রকাশ

নীলফামারীতে দশ বছরে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার শতকরা ১৯.৪৫ ভাগ

প্রকাশিত : ০৪:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬