০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন বাহিনীর ৪ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াছিন বাহিনীর চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালিয়েছে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসদু আলম বিপিএম।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজনকে সীতাকুণ্ড মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে ইয়াছিন বাহিনীর চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সীতাকুণ্ড মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’

অভিযানের সময় পুলিশের ওপর গুলি চালানোর বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলি চালানোর তথ্য সঠিক নয়। এমন কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরের দুর্গম এলাকায় ইয়াছিন বাহিনীর সদস্যদের অবস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে একটি সশস্ত্র গ্রুপ সক্রিয় থাকার কথা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যে উঠে এসেছে।

চলতি বছরের ৯ মার্চ জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়। ওই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ হাজার ২০০ সদস্য অংশ নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানানো হলেও ইয়াছিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে তখন গ্রেপ্তার করা যায়নি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’ মেহজাবীনকে দেখে বলছেন ভক্তরা

সীতাকুণ্ডে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন বাহিনীর ৪ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত : ১২:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬