০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কাগজপত্র ছাড়াই ইটভাটার কাজ, নওগাঁয় দেড় লাখ টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলছত্র মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেসার্স রাজ ব্রিকসের বিরুদ্ধে মামলা করেন। গত মৌসুমে বন্ধ থাকা ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চালু রাখার দায়ে মামলাটি করা হয়। পরে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করা পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ইটভাটার কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ ছাড়া নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ডিএস/

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বরেকর্ড গড়লেন লিটন

কাগজপত্র ছাড়াই ইটভাটার কাজ, নওগাঁয় দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০২:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬