০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঐশীর নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্কবার্তা অভিনেত্রীর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 3

মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নামে ছড়িয়ে পড়েছে একটি ভুয়া ফেসবুক আইডি। অ্যাকাউন্টটি থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে বিষয়টি নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। পরে নিজের অবস্থান স্পষ্ট করে সবাইকে সতর্ক করেছেন এই অভিনেত্রী।

জানিয়েছেন, ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নেই তার এটিই তার একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ঐশী জানান, তার নামে ছড়িয়ে পড়া ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া এবং সেটি তিনি পরিচালনা করেন না।

বিনোদন অঙ্গনের বেশ কয়েকজনের কাছেও ওই আইডি থেকে বন্ধুত্বের অনুরোধ গেছে। অ্যাকাউন্টটি তার কি না, তা নিশ্চিত হতে তারা যোগাযোগ করেছিলেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

পোস্টে ঐশী অনুরোধ করেছেন, কেউ যেন ওই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ না করেন কিংবা কোনো বার্তার জবাব না দেন। সম্ভব হলে অ্যাকাউন্টটি রিপোর্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি। বিষয়টি বুঝতে পারা এবং তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

_Rakib_

ট্যাগ :
জনপ্রিয়

ঐশীর নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্কবার্তা অভিনেত্রীর

প্রকাশিত : ০৩:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬