০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় মায়ের সঙ্গে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় দুর্ঘটনার শিকার হয় তারা।

নিহত আরবিয়া ও রাবিয়া পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাশিদ জানান, সকালে ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় সঙ্গে ছিল তার দুই মেয়ে। পশ্চিম তালদিঘী এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

_Rakib_

জনপ্রিয়

ঐশীর নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্কবার্তা অভিনেত্রীর

ময়মনসিংহে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু

প্রকাশিত : ০২:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬